গলায় রামদা ধরে এমপির বাড়ি জমি লিখে নেওয়ার অভিযোগ আদালতে মামলা

গলায় রামদা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

গলায় রামদা ধরে এমপির বাড়ি-জমি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ ভাইদের বিরুদ্ধে। 

এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) এমপির স্ত্রী পারভিন আক্তার তার তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।